হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতা নিহত 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব আলী নামের এক নির্মাণ শ্রমিক নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক রিকশাচালক। গতকাল শনিবার রাতে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

আইয়ুব আলী নীলফামারী পৌর শহরের উকিলের মোড় কুখা পাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত রিকশা চালক হলেন পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা নুর ইসলাম। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। তিনি বলেন, ‘পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহী মারা গেছেন। পিকআপসহ চালক পলাতক রয়েছেন। আমরা তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছি।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতাল এলাকায় পৌঁছানো পর পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রিকশা উল্টে যায়। এতে রিকশাচালকসহ আইয়ুব আলী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান রুকু বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রিকশা থেকে পড়ে যাওয়ার পর স্ট্রোক করেছিলেন মনে হচ্ছে।’

সৈয়দপুরে বিহারি ক্যাম্পগুলোতে বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ কোটি টাকা, পরিশোধে জটিলতা

ভুট্টাখেতে ‘পুলিশের পোশাক’, পাশেই পড়ে ছিল ছুরি

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, স্কুলশিক্ষকসহ আহত ৬

হাসপাতাল থেকে রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীতে অবৈধভাবে মজুত সাড়ে ৪ হাজার লিটার তেল উদ্ধার, আটক ৭

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

অসুস্থ ত্রাণমন্ত্রীকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

কিশোরীকে ৫ ঘণ্টা আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা