হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

গ্রেপ্তার সৈয়দপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় কাজী হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।