হোম > সারা দেশ > নীলফামারী

ফুচকা খেয়ে হাসপাতালে ৪ জন

সৈয়দপুর (নীলফামারী), প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ফুচকা খেয়ে একই পরিবারের চারজন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

চিকিৎসাধীনরা হলেন বোতলাগাড়ী ইউনিয়নের পোড়াহাট এলাকার সবুজ হোসেন (৩৫), তাঁর স্ত্রী কমলী আক্তার (৩০), মেয়ে তসবী (১২) ও নুহা (৬)। 

অসুস্থদের পরিবার জানায়, ওই দিন রাতে সবুজ হোসেন তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে স্থানীয় শপিং কমপ্লেক্স সৈয়দপুর প্লাজার এক দোকানে ফুচকা খান। এরপর থেকে তাঁরা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন। পরে তাঁরা সবাই বাড়িতে চলে যান। এরপর চারজনই বমি করতে শুরু করেন। শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন। ওই রাতেই তাঁদের সবার ডায়রিয়া দেখা দেয়। নিজ বাসায় চিকিৎসা নিয়ে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁদের উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়। 

সৈয়দপুর ১০০ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট আজকের পত্রিকাকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই চারজনের এ অবস্থা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। 

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

ইজারার আড়ালে চাড়ালকাটা নদী কেটে বালুর বাণিজ্য, ঝুঁকিতে তিস্তা সেচ ক্যানেল

রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ

যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সৈয়দপুরে ময়লার স্তূপ ঢাকা হলো বালু দিয়ে

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে প্রস্তুতি, বালুচাপা দেওয়া হলো ময়লার ভাগাড়

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী