হোম > সারা দেশ > নীলফামারী

চাঁদাবাজি বন্ধের দাবিতে মালিক ও শ্রমিকদের বিক্ষোভ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকেরা। আজ শনিবার নীলফামারীর ডিমলা উজপেলার স্মৃতি অম্লান চত্বরে। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় উপজেলার স্মৃতি অম্লান চত্বরে ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় অটোরিকশা থেকে বিভিন্ন সমিতির নামে দৈনিক চাঁদা আদায়সহ থানায় রিকুইজিশনের নামে ৪০০-৫০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া প্রধান সড়কগুলোর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। দাবি না মানলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

ডিমলা উপজেলার সর্বস্তরের অটোরিকশা শ্রমিকের আহ্বায়ক আলম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিগত ১৫ বছর এই উপজেলায় চলাচলরত প্রায় তিন হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করত সাবেক সংসদ সদস্য আফতাবের লোকজন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু বর্তমানে এ সেক্টরটি হাতবদল হয়ে নতুন করে অটোরিকশাচালকদের কাছ থেকে আবারও চাঁদা আদায় শুরু হয়েছে। দালাল চক্রকে নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে জোরজবরদস্তি করে থানায় রিকুইজিশনে খাটানো হচ্ছে।

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

ইজারার আড়ালে চাড়ালকাটা নদী কেটে বালুর বাণিজ্য, ঝুঁকিতে তিস্তা সেচ ক্যানেল

রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ

যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সৈয়দপুরে ময়লার স্তূপ ঢাকা হলো বালু দিয়ে

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে প্রস্তুতি, বালুচাপা দেওয়া হলো ময়লার ভাগাড়

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী