হোম > সারা দেশ > নীলফামারী

কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে কামরুজ্জামান (৪৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামরুজ্জামান রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় জাবরহাট শাখার টিএমএস নামে একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক রাতে নিজ কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা