হোম > সারা দেশ > নীলফামারী

ব্যক্তিগত সংগ্রহের ১৪০০ বই ৬ গ্রন্থাগারে দিলেন আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

ব্যক্তিগত সংগ্রহে থাকা ১ হাজার ৪০০টি নীলফামারী সদরের ছয়টি গ্রন্থাগারে দিয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

রোববার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে গ্রন্থাগার প্রতিনিধিদের হাতে এসব বই তুলে দেন তিনি। 

এ সময় বক্তব্য দেন—সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল ও নীলফামারী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সারওয়ার মানিক। 

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘গেল ১৩ / ১৪ বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। গ্রাম কিংবা শহরের চেহারা বদলে গেছে। মানুষের অর্থনৈতিক ভাবে সক্ষমতা অনেক বেড়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ঘটছে।’ 

পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘শুধু একাডেমিক পড়াশোনা নয়, এর বাইরে বই পড়তে হবে, নইলে জ্ঞানের পরিধি বাড়বে না।’ 

অনুষ্ঠানের সঞ্চালক নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম বলেন, ‘বিতরণকৃত বইগুলোর মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, কবিতা, শিল্প ও সংস্কৃতি, জীবনী, উপন্যাস, প্রবন্ধ, বিভিন্ন জেলার ইতিহাস, ম্যাগাজিন, সাময়িকী ও স্মারকগ্রন্থ রয়েছে।’

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা

চায়না জাল তৈরির কারখানায় অভিযান, ৪১ লাখ টাকা মূল্যের জাল জব্দ