হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাকচাপায় নৈশপ্রহরী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারী শহরে ট্রাকচাপায় ছওকত আলী (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা শহরের বনফুল মোড়ে এ ঘটনা ঘটে। তিনি শহরের পূর্ব কুখাপাড়ার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শহরের একটি মার্কেটে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন শওকত আলী। সেখানে কাজ শেষে সকালে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দ্রুত গতির একটি ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন।

ঘাতক ট্রাকটি পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নীলফামারীতে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

নীলফামারীতে সারের ডিলারকে জরিমানা, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

সৈয়দপুর রেল কারখানা: চাকার অভাবে চলছে না ট্রেনের শতাধিক কোচ

অবকাঠামোতে ব্যয় হাজার কোটি, পানির দেখা নেই

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

নীলফামারীর চার আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর