হোম > সারা দেশ > নীলফামারী

মাটি খননের সময় বেরিয়ে আসা মাইন ও মর্টার শেলের বিস্ফোরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় বেরিয়ে আসা দুটি মাইন ও একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছিটরাজিব ক্যানেলের বাজার এলাকায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এই বিস্ফোরণ ঘটায়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ছিটরাজিব ক্যানেলের বাজার এলাকায় ক্যানেলের পাশের এক পতিত জমি খননের সময় শ্রমিকেরা থ্রি নট থ্রি রাইফেলের যন্ত্রাংশ, দুটি মাইন ও একটি মর্টার শেল দেখতে পান। পরে এলাকায় জানাজানি হলে সবাই দেখতে ছুটে আসে। এ সময় পুলিশকে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করে। 

আজ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টার শেলটি তাজা ছিল। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার করা রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টার শেলটি তাজা ছিল। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা