হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ২৮ মাদক মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

মবু মিয়া। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ২৮টি মাদকসংক্রান্ত মামলার আসামি মবু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

গতকাল রোববার রাতে মবু মিয়াকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভেড়ভেড়ি এলাকার মৃত মোজাম্মেল ইসলামের ছেলে।

থানার পুলিশ সূত্রে জানা যায়, মবু মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি মাদক কিনে এনে উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।

কিশোরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের পাঠানো হবে।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা