হোম > সারা দেশ > নেত্রকোণা

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মারা যান মুহিদ খান। ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার এলাকায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুহিদ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। টিকিট না পাওয়ায় ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে সেখানেই ঘুমিয়ে গেলে হঠাৎ হাত ছুটে নিচে পড়ে যান।

দুর্ঘটনায় তার একটি পা ট্রেনের নিচে কাটা পড়ে আলাদা হয়ে যায়। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, `ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিল মুহিদ। শুনেছি, দরজার পাশে দাঁড়িয়ে আসছিল। ভোরে চোখে ঘুম চলে এলে হাত ছুটে যায়। এতে করে রাজুর বাজার এলাকায় দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ। খবর পেয়ে লাশ বুঝে নেওয়ার জন্য পরিবারের সবাই আমরা এখন নেত্রকোনায় রয়েছি।'

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, `লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা পালিত

নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নেত্রকোনায় ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

ট্রেন থেকে উদ্ধার একজন, অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে অপরজন

নেত্রকোনায় চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

হামলায় জখম নারীদের অভিযোগ না নিয়ে সালিসে সমাধানের পরামর্শ ওসির