হোম > সারা দেশ > নেত্রকোণা

বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

পরাগ রিছিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিচর্চা কেন্দ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পদে নিয়োগ পেলেন কবি পরাগ রিছিল। মঙ্গলবার (৮ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর ধারা-১১ (২) অনুযায়ী জনাব পরাগ রিছিল-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনা-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

পরাগ রিছিল বাংলাদেশের একজন কবি ও লেখক। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের নাম ‘উমাচরণ কর্মকার’। পরাগ রিছিল বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও লেখা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকারের ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নেত্রকোনায় নকল মোড়কে সয়াবিন তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবক নিহত

মদনে চাল কেলেঙ্কারি: দুই কর্মকর্তা বদলি, বহাল তবিয়তে জেলা খাদ্যনিয়ন্ত্রক

নেত্রকোনায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ধনু নদে ট্রলারে মিলল ভারতীয় মদ ও পণ্য, গ্রেপ্তার ৩