হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়া গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মনির হোসেন (২৩)। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তবে অপর তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্রকোনায় ৯ হাজার হেক্টর জমির ধান পানির নিচে, দুই নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

দুর্যোগে সহকর্মীর পাশে আনসার বাহিনী, কাটা হলো এক একর জমির ধান

নেত্রকোনায় ব্যবসায়ীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

পাহাড়ি ঢলে পানি বাড়ছে সোমেশ্বরীতে, কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত একজন

নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নেত্রকোনায় জামায়াতের এমপিকে অবরুদ্ধ, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

নেত্রকোনায় জামায়াত এমপি অবরুদ্ধ-গাড়ি ভাঙচুর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নেত্রকোনায় চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ