হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

আহমাদ আল মাহির। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আহমাদ আল মাহির। সে একই গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানেই খেলছিল শিশু মাহির। এ সময় ঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বসতবাড়ির কিছুটা দূরে পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত

নেত্রকোনায় আইনজীবীকে কুপিয়ে জখম

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের সংঘর্ষ, আহত ২০

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

শ্রমিক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, শোকজ

লাথি দেওয়ায় ৩ বছরের অঙ্কিতকে হত্যা করেন চাচি: পুলিশ

মোহনগঞ্জে মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা, আটক ১

নেত্রকোনায় যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৪