হোম > সারা দেশ > নেত্রকোনা

মাছের খামারে সেচ দিতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নিহত তাপস চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় মাছের খামারে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস চন্দ্র সরকার (৪৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাপস চন্দ্র ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি স্থানীয় নওপাড়া বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে নিজের মাছের খামারে যান তাপস। সেখানে পানি দেওয়ার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায়, মাছের খামারে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরটি অবৈধভাবে পার্শ্বসংযোগ নিয়ে চালানো হচ্ছিল।

কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওমর ফারুক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অবৈধভাবে পার্শ্বসংযোগ নিয়ে সেচকাজে সেটি ব্যবহার করা হচ্ছিল।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১ কেজি লবণ, ১৫০ গ্রাম সোডা খেয়ে যাকে-তাকে কামড়াচ্ছেন ৭৫ বয়সী বৃদ্ধ

বক্তৃতায় জিয়াউর রহমানের নাম না নেওয়ায় নেতা-কর্মীদের ক্ষোভ, দুঃখপ্রকাশ শিক্ষা কর্মকর্তার

বেশি বিল আসায় কর্মীকে গালাগালের অভিযোগ, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

নেত্রকোনা সীমান্তে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

গরুর ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবি

বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোনায় শূন্য পাস কলেজের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, এক দিনে তিনবার বদল