হোম > সারা দেশ > নেত্রকোণা

পূর্বধলায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ডাকাতির ঘটনায় ওলটপালট করা বিভিন্ন সামগ্রী। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ লাখ টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

আজ শনিবার ভোররাতে পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন দল মাঠে কাজ করছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে। এর তারা ১৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও ৩৫ ভরি স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এসে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দুর্গাপুরের খামারগুলোতে

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

নেত্রকোনায় রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

মামলা করায় ফের ভুক্তভোগীকে কুপিয়ে জখম, সন্ত্রাসী মানিক গ্রেপ্তার

টিসিবির চালের বস্তা পরিবর্তন করে কারসাজি, ডিলারের দোকান সিলগালা

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: লুৎফুজ্জামান বাবর

খাল দখল করে প্রভাবশালীর ফিশারি, তলিয়ে গেল ২০ একর জমির ধান

ঘুষ নিয়ে দর-কষাকষির অডিও ভাইরাল, ওসি বদলি–এসআই প্রত্যাহার