হোম > সারা দেশ > নেত্রকোণা

দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ: ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি নিজেও দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।

নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ ও প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে বক্তব্য দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অনুষ্ঠানে লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গারো, হাজং, বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে দরিদ্র মা-বাবা, স্বামীহারা নারী ও অসহায় পরিবারগুলোকেই অগ্রাধিকার দিতে হবে।

কায়সার কামাল বলেন, অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীরা অপেক্ষাকৃত সচ্ছল বাড়িতে গেছেন, কিন্তু যেসব ঘরে বসার চেয়ার নেই, ছনের চাল নেই কিংবা ঘরে ঢোকাও কষ্টকর—সেই প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো হয়নি।

ডেপুটি স্পিকার বলেন, প্রথমবার হওয়ায় ভুলত্রুটি হতে পারে। তবে পরে এ ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, জেলা সমাজসেবার উপপরিচালক মো. শাহ আলম, ইউএনও এস এম মিকাইল ইসলাম ও লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।

নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নেত্রকোনায় ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

ট্রেন থেকে উদ্ধার একজন, অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে অপরজন

নেত্রকোনায় চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

হামলায় জখম নারীদের অভিযোগ না নিয়ে সালিসে সমাধানের পরামর্শ ওসির

নেত্রকোনার দুর্গাপুরে কংস নদের ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় ১৭ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১