হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

বন্যহাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট সীমান্তবর্তী এলাকায় ২০ টি সোলার স্ট্রিটলাইট স্থাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার উপজেলার দাহাপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ি সীমান্তবর্তী সড়কের পাশে স্ট্রিটলাইটগুলোর উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এ জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায়ই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বন্যহাতির দল কৃষকের বোরো খেত, আম, কাঁঠাল ও কলার বাগান নষ্ট করার পাশাপাশি মাঝেমধ্যে ঘরবাড়িও ভেঙে ফেলে। হাতির আক্রমণে এ এলাকায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সবশেষ গত ৫ মে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভবানিপুর এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থ রাংসা নামের এক যুবক নিহত হন। এ ঘটনার পর এলাকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডেপুটি স্পিকার সোলার স্ট্রিটলাইট স্থাপনের নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিহত পার্থ রাংসার পিতা আনুষ্ঠানিকভাবে সোলার স্ট্রিটলাইট স্থাপনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নেতা অঞ্জন চিসাম বলেন, “হাতির আক্রমণে যুবকের মৃত্যুর পর আমাদের প্রিয় নেতা ডেপুটি স্পিকার মহোদয় তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ নেন। আজ আমরা ২০টি সোলার স্ট্রিটলাইট পেয়েছি। আলোর কারণে হাতি সাধারণত লোকালয়ে প্রবেশ করতে ভয় পায়। তবে বিস্তীর্ণ সীমান্ত এলাকার জন্য এটি যথেষ্ট নয়, আগামী কয়েক মাসের মধ্যে আরও লাইট স্থাপনের দাবি জানাচ্ছি আমরা।”

স্থানীয় বাসিন্দা চামেলা সাংমা ও মো. জাফর আলী জানান, ধান পাকলে বা কাঁঠাল পাকার মৌসুমে হাতির আক্রমণ বেড়ে যায়। প্রতিদিন রাতেই হাতির দল এসে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করে। সোলার লাইট স্থাপন হওয়ায় এখন এলাকার মানুষ কিছুটা স্বস্তিতে ঘুমাতে পারবেন এবং হাতির আক্রমণ থেকে রক্ষা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্গাপুর উপজেলা প্রশাসনের স্ট্রিটলাইট স্থাপন কাজ বাস্তবায়ন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বিয়ের বাড়ির কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি ও স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হত্যা মামলার আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

দুর্গাপুরে মিড ডে মিলের বনরুটি অবৈধভাবে উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মী, দুই নারী গ্রেপ্তার