হোম > সারা দেশ > নাটোর

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন

 লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুরে স্ত্রী-সন্তানের সঙ্গে রাগ করে নিজের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে স্ত্রী ও সন্তানের সঙ্গে রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আমিনুল ইসলাম বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। তাতে বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, আমিনুল ইসলামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ কোটি টাকার ৫ প্রকল্প: সংস্কারে নিম্নমানের ইট-বালি, সড়কের কাজ বন্ধ

গুরুদাসপুরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

গুরুদাসপুরে কৃষক পরিবারের ওপর বিএনপি নেতার হামলা, নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন

নাটোরে চিকিৎসাধীন শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরের বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

শত্রুতার কোপ ৯০০ কলাগাছে, ক্ষতির মুখে দুই উদ্যোক্তা

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ