হোম > সারা দেশ > নাটোর

নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলামকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলামের বাড়ি লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকায়।

আজ সোমবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালের ১৫ মার্চ সকাল ১০টার দিকে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটি তার স্ত্রীর আপন বোন।

এ ঘটনার পরের দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাহেদুল ইসলামের আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলামকে লালপুর থানায় নিয়ে আসে। পরে তাঁকে আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জাহেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম প্রদান করার আদেশ দেন বিচারক।

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের