হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ‘ডিজে পার্টি’তে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক

নাটোর প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

‘ডিজে পার্টি’তে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ ও আশপাশের কয়েকটি এলাকার ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গুরুদাসপুরের খুবজিপুর এলাকা থেকে ওই কিশোরদের আটক করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সকালে সেনাবাহিনীর সদস্যরা মাদকদ্রব্য ও সেবনের উপকরণসহ ৫৭ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। এসব কিশোর গুরুদাসপুরের বিলসা এলাকায় নৌভ্রমণের নামে দিনব্যাপী অশ্লীল নাচ ও মাদক সেবনের পরিকল্পনা করেছিল। আটক ৫৭ জনের মধ্যে মাদক বহন ও সেবনে সরাসরি জড়িত থাকায় ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। বাকি ৫০ জন ভবিষ্যতে মাদক গ্রহণ ও বিপজ্জনক ডিজে পার্টি করবে না বলে মুচলেকা দিলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কারাগারে বসে পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

পুকুরে দুই ভাইয়ের মৃত্যু

রেলসেতুতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

এবারের বৈশাখ ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

৫০ গাড়ি নিয়ে মহড়া দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

মাইকিং করে চা-কফির মূল্যবৃদ্ধি, এবার চায়ের চুমুকে কাটছাঁট শ্রমজীবী মানুষের

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

‘প্রশাসন না থাকলেই বেপরোয়া সিন্ডিকেট, বাধা দিলে হামলার চেষ্টা’