হোম > সারা দেশ > নাটোর

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

নাটোর প্রতিনিধি 

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন ও মো. আমজাদ হোসেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক তরুণ সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হন। পরিবারের লোকজন গোপনে লাশ দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য পুলিশ লাশ উদ্ধার করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৪ জন আহত

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রশি টানা নৌকায় নদী পার, তিন জেলার মানুষের দুর্ভোগ

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি