হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত মহির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁকে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন।

নিহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাতজনই একই পরিবারের সদস্য এবং এক আত্মীয়কে দেখতে সিরাজগঞ্জে যাচ্ছিলেন।

নিহতরা হলেন—জাহিদুল ইসলাম, সেলিনা খাতুন, রওশনারা আক্তার ইতি, আনোয়ারা খাতুন, আনোয়ারা খাতুন আনু, আনজুমান ও সীমা। নিহত মাইক্রোবাসচালকের নাম শাহাবুদ্দিন, তিনি একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে রাতের আঁধারে ইউএনওর অভিযান

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবদলের সাবেক নেতা সোনামণি গ্রেপ্তার

মরুর দুম্বা গুরুদাসপুরে

‘যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে’

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত, ভিজে নষ্ট এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র

মাদক সেবনের সময় নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত প্রথম শ্রেণির শিক্ষার্থী

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই