হোম > সারা দেশ > নাটোর

শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবেন না: প্রতিমন্ত্রী পুতুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবারকে সশরীরে সমবেদনা জানাতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার না হলে তরুণ প্রজন্মের ছাত্ররা রাজনীতিতে উৎসাহিত হবেন না। রাজনীতিতে তাঁরা কেন আসবেন, কেন দল করবেন—এ কারণে রাজনীতিবিদসহ রাষ্ট্রকে তাঁদের নিরাপত্তা ও রাজনীতির স্বচ্ছ মাঠ নিশ্চিত করতে হবে। তখনই প্রতিহিংসার বদলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিলের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে সংবাদকর্মীদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিষয়টিকে রাজনীতির জন্য অশনিসংকেত উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শাকিল পরিচ্ছন্ন রাজনীতি করতেন। চব্বিশের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর দক্ষ নেতৃত্ব অনেকেই সহজভাবে মেনে নিতে পারেনি। এ কারণে তাঁকে জীবন দিতে হয়েছে। শাকিল হত্যার পর রাজনীতিতে তরুণ নেতৃত্ব এখন অশনিসংকেত।

১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হোসেন (৩২) দুর্বৃত্তের হামলার শিকার হন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুর চার দিন পর আজ বিকেলে পরিবারকে সশরীরে সান্ত্বনা দিতে যান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে শাকিলের মা-বাবাসহ স্বজনেরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে শাকিলের মা প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরেন। একই সঙ্গে ছেলে হত্যার বিচার প্রার্থনা করেন। একপর্যায়ে প্রতিমন্ত্রীকে নিজের বড় মেয়ে সম্বোধন করেন নিহত শাকিলের মা।

মেয়ে সম্বোধন করায় তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল উল্লেখ করে প্রতিমন্ত্রী পুতুল বলেন, হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তারা যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হবে।

বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিরাপত্তা-সংকটের কথা জানাল শাকিলের পরিবার, পুলিশ দিতে বললেন পুতুল

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরে খুনের মামলায় বিএনপির এমপির ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

দুর্বৃত্তদের হামলার ১২ দিন পর ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্ত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২