হোম > সারা দেশ > নাটোর

জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলুসহ ১৪ জন খালাস

নাটোর প্রতিনিধি

নাটোরে যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নাটোর জেলা বিএনপির ১৪ নেতা–কর্মীকে খালাস দিয়েছেন আদালত। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩–এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় প্রদান করেন। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র‍্যালি কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় রাকিব ও রায়হান নামে দুজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 
 
আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, এ মামলায় বাদীপক্ষ আসামিদের শনাক্ত করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামি ১৪ জনকে খালাস দেন। 
 
মামলা থেকে খালাস পেয়ে বিএনপি নেতা দুলু জানান, দেরিতে হলেও আইনের সশাসন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু রাকিব ও রায়হানের হত্যার মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের