হোম > সারা দেশ > নাটোর

ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

নাটোরের নলডাঙ্গায় বিএনপির সমাবেশে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এপ্রিল মাসে বৃষ্টির সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা কঠিন হবে।’

আজ রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে, এলাকার বহু বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। যেসব সন্ত্রাসী বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছিল তাদের ফাঁসি হয়েছিল, আওয়ামী লীগ তাদের ফাঁসি না দিয়ে পুনর্বাসন করেছে।’

বিএনপি নেতা মোত্তালেব হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন–বিএনপির নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, আব্দুল হাফিজ, শফিকুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান প্রমুখ।

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা