হোম > সারা দেশ > নাটোর

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অপরাধে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আরিফ সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের সমজান মোড়ের আব্দুর রশীদের ছেলে। 

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিপি জানান, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাওয়ার পথে ছাত্রীকে (১৪) অপহরণ করেন আব্দুর রশীদের ছেলে আরিফসহ ২-৩ জন। তাঁরা ওই ছাত্রীকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এই রায় দেন। একই সঙ্গে জরিমানার ২০ হাজার টাকা ভুক্তভোগী পাবে বলেও জানান এই আইনজীবী।

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের