হোম > সারা দেশ > নাটোর

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, গত ৮ জুলাই দুপুরে ওই শিশু বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় ওই কিশোর অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে পুনরায় তার খেলার স্থানে রেখে যায়।

মঙ্গলবার বিকেলে শিশুটি দাদির সঙ্গে ওই কিশোরের বাড়ির পাশ দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় তার কাছে জানতে চাইলে ধর্ষণচেষ্টার বিষয়টি জানায়।

শিশুটির বাবা বলেন, ‘স্বপ্ন ছিল মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করব। আমার সব স্বপ্ন নষ্ট করে দিল। এ ঘটনার বিচার চাই।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকালে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার নাটোর আমলি আদালতে সোপর্দ করা হবে।’

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ