হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

নাটোর প্রতিনিধি

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত। 

আজ শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুইজন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। 

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের