হোম > সারা দেশ > নাটোর

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা করার পর রাতে বাড়ি থেকে বাবলাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে নাটোর আমলি আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার বাবলা নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। এর মধ্যে পাট ব্যবসায়ী চাঁদার ৫ হাজার ২০০ টাকা দেন কৃষক দলের নেতা বাবলাকে। পরে বাকি চাঁদার টাকা আদায়ে চাপ দিলে গতকাল পাট ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের