হোম > সারা দেশ > নাটোর

জনগণ পিআর পদ্ধতি বোঝে না, ফেয়ার নির্বাচন চায়: দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণ পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করা বোঝে, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না। সাধারণ জনগণ ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের কমিশনারকে কেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না?

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র আব্বাছ আলী নান্নু, কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, সদস্যসচিব আবু হেনা মোস্তফা কামাল, পিপরুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাজাহান আলী প্রমুখ।

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা