হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শাকিল (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাকিল ওই মহল্লার শবিদুল ইসলামের ছেলে। শাকিলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালে চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার সোহেল তালুকদারের বাড়িতে নির্মাণকাজ করছিলেন শাকিল। বাঁশ বেয়ে ওপরে ওঠার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে নিচে নামিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফ আল অক্সিন শাকিলকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ