হোম > সারা দেশ > নাটোর

হোটেলে ১০ কেজি মরা মুরগি, মালিককে জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

আজ রোববার বিকেলে নলডাঙ্গা বাজারের ফজল আলীর হোটেলে মরা মুরগি রাখার খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় একটি হোটেলে মরা মুরগি রাখার দায়ে হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার নলডাঙ্গা বাজারের ফজল আলীর হোটেলে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে হোটেল থাকা ১০ কেজি মরা মুরগি নষ্ট করা হয়।

জানা গেছে, আজ দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজারের ফজল আলীর খাবারের হোটেলে খামার থেকে ১০ কেজি মরা মুরগি এনে হোটেলে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে ইউএনও রেদুয়ানুল হালিম এসে ঘটনার সত্যতা পান। হোটেলের মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। রেদুয়ানুল হালিম বলেন, নলডাঙ্গা বাজারের একটি খাবারের হোটেলে ১০ কেজি মরা মুরগি রাখার অপরাধে ও হোটেলের মালিক ফজল আলী অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ৩০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১০