হোম > সারা দেশ > নাটোর

ইজারার নামে চাঁদাবাজি, সেনা অভিযানে আটক ৩

 লালপুর (নাটোর) প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।

রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে উৎস (৩০), কামরুল ইসলামের ছেলে জনি ইসলাম (৩৪) ও জৌতদৈবকী গ্রামের তায়েবুর রহমানের ছেলে মোজ্জামেল হক (৪৫)।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন। তাঁরা বাজার ইজারার নামে কার্যত চাঁদাবাজি করতেন। অনেক সময় জাল রসিদ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হচ্ছিলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লালপুর থানার পরিদর্শর (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ৩০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১০

সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা

নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে নিখোঁজের পরদিন ঘাসখেতে মিলল বস্তাবন্দী লাশ

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার