হোম > সারা দেশ > নাটোর

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

নাটোর (লালপুর) প্রতিনিধি

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ‘ব্যাংক রিসিট’ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইনবিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লব (৩১) এবং জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯)।

জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাঁদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ