হোম > সারা দেশ > নাটোর

দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, নিহত ১ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক পোশাক কারখানার কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ইশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বলেন, পাবনার ইশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেডের কর্মী নিহত হন। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপপরিদর্শক আলিমুল ইসলাম আরও বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ আছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

লালপুরে ৯টি দুস্থ পরিবারকে ছাগল বিতরণ

রেলসেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে রাতের আঁধারে ইউএনওর অভিযান

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবদলের সাবেক নেতা সোনামণি গ্রেপ্তার

মরুর দুম্বা গুরুদাসপুরে

‘যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে’

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত, ভিজে নষ্ট এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র

মাদক সেবনের সময় নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর