হোম > সারা দেশ > নাটোর

গুড় তৈরিতে কাপড়ের রং ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি

ভেজাল গুড়। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে গুড় তৈরিতে কাপড়ের রংসহ ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকায় সাগর আলী (২৮) নামের এক কারখানামালিক ও গুড় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। অভিযুক্ত সাগর আলী একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ভেজাল গুড়। ছবি: সংগৃহীত

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বলেন, আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কাপড়ে ব্যবহৃত রং, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গোখাদ্য চিটাগুড় পাওয়া গেছে। এ সময় এগুলো জব্দ করে ধ্বংস করা হয়। আর অভিযুক্ত সাগরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে লালপুর থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২ ডিসেম্বর একই গ্রামে অভিযান চালিয়ে ওমর আলী নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল গুড় তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ও প্রস্তুত করা আখের ভেজাল গুড় ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে শীতকালীন খেজুরের গুড়ে ভেজাল প্রতিরোধে উপজেলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিসিডিবি-সিপিআরপি ঈশ্বরদীর সহযোগিতায় উপজেলার লালপুর সদরে ফুড প্যালেস নামে একটি রেস্টুরেন্টে এই বৈঠক হয়। এতে সিসিডিবি লালপুর উপজেলা নেটওয়ার্কের ২৬টি সংগঠনের প্রতিনিধি, সচেতন সমাজ, গুড় উৎপাদনকারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নাটোরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার

সর্বকনিষ্ঠ নির্বাচিত এমপি হলেন পুতুল

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

নাটোর-১ আসন: বিএনপির জয়, জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী

নাটোর-১ আসনে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

নাটোরের সব কটি আসনে জয়ের পথে ধানের শীষের প্রার্থী

নাটোরের ৪ আসনেই বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ

‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এ দেশের একজন সম্মানিত নাগরিক’

নাটোর-১: তথ্যে ভুল থাকায় নির্বাচনের ফলাফল শিট সিলগালা