হোম > সারা দেশ > নাটোর

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)।

এসআরবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

এসআরবি জানায়, শিমুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্ত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার