হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মসজিদে যাওয়ার পথে মধ্যবয়সীকে দুর্বৃত্তের গুলি

নাটোর প্রতিনিধি 

আহত মো. ওসমান গনি বাবু। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় মসজিদে প্রবেশের সময় মধ্যবয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. ওসমান গনি বাবু (৫২) ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমান গনির ভাতিজা আলাল চৌধুরী জানান, তাঁর চাচা বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই তাঁকে পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর বাঁ পাশের কোমরের পেছনে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলাল চৌধুরী আরও বলেন, তাঁর চাচাকে কী কারণে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

গুলির বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা