হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হালতি বিলে ও খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন—নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩১)। 

আহতেরা হলেন—খোলাবাড়িয়ার কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু (৫২) ও রংপুর জেলার মকবুল হোসেন (৪৮)। মকবুল পেশায় শামুক ব্যবসায়ী। 

নলডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার হালতি বিলে মোমিন, সেন্টু ও মকবুল নৌকা নিয়ে শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মোমিন নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সেন্টু ও মকবুল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। 

অন্যদিকে খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী নামের এক জেলের মৃত্যু হয়।

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের