হোম > সারা দেশ > নাটোর

অতি বৃষ্টিতে নাটোরে দেবে গেছে রেললাইন

লালপুর (নাটোর) প্রতিনিধি

অতি বৃষ্টির কারণে নাটোরের লালপুরে আব্দুলপুর–আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া এলাকায় মাটি ধসে আপ রেললাইনের পাশের একাংশ দেবে গেছে। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কার করা হচ্ছে।

আজ শনিবার বিকেলে আব্দুলপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইন দেবে যায়। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সকাল থেকে রেললাইনের মেরামত কাজ চলছে। আশা করি দু–একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, একই স্থানে ২০০৫ ও ২০০৭ সালে মাটি ধসে গিয়েছিল। পরে রেল কর্তৃপক্ষ রেললাইনটি কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। এবার ভারী বর্ষণে একই স্থানে আবার ধসে গেছে।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ