হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুতায়িত হয়ে গ্রামপুলিশ নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে হাবিবুর রহমান (৫৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রামশাকাজিপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার রামশাকাজিপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গ্রামপুলিশ হাবিবুর রহমান নিজ শয়নকক্ষে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তাঁর ফুটো হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত ছিল বলে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার

লালপুরে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

নেশার টাকা জোগাতে ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের বিদায়, দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই