হোম > সারা দেশ > নাটোর

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, প্রতিবেশীর হামলায় নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় প্রতিবেশীর হামলায় কামাল ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি সম্পর্কে বর সুমন ব্যাপারীর চাচা।

প্রতিবেশী রতন আলী বলেন, রোববার কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের কথা ছিল। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। তাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে সামসুল ব্যাপারী বলেন, ‘তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল। নিষেধ করলে আমাদের মারধর করে। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছে, আমাদের জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা