হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সেলিম হোসেন (৩২), রেহেনা বেগম (৪০), অফলা বেগম (২৫), শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামাণিক (৬০), জহুরা বেগম (৫৫), ফজলু প্রামাণিক (৩৫), নাসিমা বেগম (২৫), সোনা খাতুন (৫৫), শুক চাঁদ মিয়া (৪০), মতিন খাঁ (৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) ও রাইদুল হোসেন (১৭)।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চামটা মৎস্যজীবীপাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুনের (১২) মধ্যে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারপিট করা হয়েছে। বুধবার সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তাঁর লোকজন তাঁকে মারপিট করে। তাঁকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। এখনো অভিযোগ আসেনি। অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক

গুরুদাসপুর পৌরসভা: বকেয়া কর ২ কোটি, বিপাকে কর্মচারীরা

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা