হোম > সারা দেশ > নাটোর

সিংড়ায় শিক্ষককে গলা কেটে হত্যা

নাটোর প্রতিনিধি 

রেজাউল করিম। ছবি: সংগৃহীত

নাটোর জেলা জিয়া পরিষদ সদস্য রেজাউল করিমকে (৫৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তা ছাড়া সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা তিনি।

বুধবার রাত সাড়ে ১০টায় কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে রেজাউল করিমের গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। এ সময় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

লালপুরে ইটভাটার জন্য মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, পল্লী বিদ্যুতের মামলা

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার

লালপুরে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

নেশার টাকা জোগাতে ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের বিদায়, দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা