হোম > সারা দেশ > নাটোর

জোড়া লাগা মৃত যমজদের দেখে যা বললেন চিকিৎসক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

ওকে শফিক

এডিট : মৌসুমী/ ২১১১

ট্যাগ:

মেটা : পরিচালক ডা. আনছারুল হক ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের দেখে মনে হয়েছে, তারা যেন মায়ের পেটে একে অপরকে আঁকড়ে ধরে ছিল।

ছবি : প্রতীকি

ছবি ক্যাপ :

ক্যাটা: সারা দেশ, রাজশাহি

নাটোরের বড়াইগ্রামে এক প্রসূতি জোড়া লাগা মৃত যমজ সন্তান প্রসব করেছেন। তাদের চার পা আলাদা থাকলেও মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো ছিল। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার বনপাড়ার একটি হাসপাতালে মৃত অবস্থায় এই যমজের জন্ম হয়।

ওই প্রসূতির নাম জরুফা খাতুন (২৪)। তিনি বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী। তাঁর গর্ভকাল ছিল ৭ মাস ২৮ দিন। এই দম্পতির সাত বছর বয়সী এক মেয়েসন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুফা খাতুন গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রাম করে হাসপাতালে চিকিৎসক নিশ্চিত হন, ওই নারীর গর্ভে যমজ শিশু রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম হয়। তাঁর যমজ সন্তানের মাথা থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। চার পা আলাদা থাকলেও চার হাত পরস্পরকে জড়িয়ে ধরা অবস্থায় ছিল।

আমেনা হাসপাতালের পরিচালক ডা. আনছারুল হক বলেন, এ রকম জোড়া লাগানো শিশুর জন্মের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। জীবিত থাকলে তা আলাদা করারও সুযোগ থাকে। হয়তো কোনোটা সফল হয়, কোনোটা সফল হয় না। জোড়া লাগানো যমজ ছিল কন্যাশিশু। তবে ইমম্যাচিউরড হওয়ায় তাদের মৃত্যু হয়। ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের দেখে মনে হয়েছে, তারা যেন মায়ের পেটে একে অপরকে আঁকড়ে ধরে ছিল।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ