হোম > সারা দেশ > নাটোর

শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক কারাগারে 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাটোরের নলডাঙ্গায় এক যুবককে (৪০) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বৈদ্যবেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার রহিদুল ইসলাম উপজেলার বৈদ্যবেলঘরিয়া গ্রামের বাসিন্দা। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’ 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ১০ বছরের শিশুটিকে বাড়িতে রেখে তার বাবা–মা কাজে বের হয়। এ সুযোগে রহিদুল ইসলাম শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুর আত্ম-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে এবং রহিদুলকে আটক করে। পরে পুলিশ এসে রহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের