হোম > সারা দেশ > নাটোর

‘যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে’

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি

গুরুদাসপুর শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদক কারবারিদের তালিকা তৈরির কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল আজিজ। আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভাপতিত্ব করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।

প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, মাদক কারবারিদের কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতে যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে। তিনি আরও বলেন, দলের লোক জড়িত থাকলেও কোনো ছাড় নয়। এ জন্য সব পেশার মানুষকে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা জাফর ইকবাল নয়ন বলেন, বিগত বছরগুলোয় যেটাই ঘটুক, বর্তমান সরকারের সুনাম রক্ষা ও চাপিলাবাসীর শান্তির জন্য মাদক নির্মূলে কঠোর অবস্থান থাকবে। পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে থানা-পুলিশকে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, উপজেলার চাপিলা ইউনিয়নে কয়েক হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। তাঁরা নিজেরাই মদ তৈরি করেন। ফলে চাপিলা ইউনিয়নে মাদক কারবারি ও সেবনকারীর সংখ্যা বেড়েছে। এতে ইউনিয়নের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। গত সপ্তাহে কমপক্ষে ৩০ জন মাদক কারবারিকে আটক করে সাজা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আগামীর লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়: সারজিস

বিরল রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয়ে সর্বস্বান্ত বাবা, মানবিক সহায়তার আবেদন

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জুয়া খেলে ফতুর, ছিনতাইয়ের নাটক বিকাশকর্মীর

প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৬ শিশু

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৪ জন আহত

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ