হোম > সারা দেশ > নাটোর

লালপুরে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে ভূমিহীন সংগঠন ‘নিজেরা করি’। 

বক্তারা মানববন্ধনে বলেন, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন ও পুকুর খনন করা হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। 

নিজেরা করি সংগঠনের লালপুর আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে লালপুর অঞ্চল কমিটির সদস্য রায়হান কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন লালপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমিন উদ্দীন, লালপুর ভূমিহীন জেন্ডার সহিংসতা মনিটরিং কমিটির আহ্বায়ক জামেনা বেগম, বাগাতিপাড়া ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নিজেরা করি বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ