হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় রেল সেতুর নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের রেল সেতুর নিচ থেকে অজ্ঞাত কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রাগদহ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় রেল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে মারা গেছে। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি যেহেতু রেলপথের, তাই সার্বিক বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। সরেজমিনে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্তকৃত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির