হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সহিংসতায় আহতের ১১ দিন পর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নরসিংদীতে গুলিবিদ্ধ আব্দুর রহমান (৪৪) নামের এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পিঠে গুলিবিদ্ধ হয়ে ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। 

হাসপাতালে নিহত আব্দুর রহমানের শ্যালক মো. হ‌ুমায়ূন কবির আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি নরসিংদী সদর উপজেলার দক্ষিণ চৌয়া গ্রামে। আব্দুর রহমানের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রামে কৃষিকাজ করতেন। 

হ‌ুমায়ূন কবির আরও জানান, গত ২০ জুলাই (শনিবার) বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদীর পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগেই পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তাঁর পিঠে একটি গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। 

নিহত আব্দুর রহমান আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন তার শ্যালক হ‌ুমায়ূন কবির। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই ব্যক্তির পিঠে গুলি বিদ্ধ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ